দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রাম থেকে ১৭টি অ্যান্টি-ট্যাংক মাইন ও ৭৩টি অ্যান্টি-পার্সন ল্যান্ডমাইন উদ্ধার করেছে সেনাবাহিনীর একটি দল।
সোমবার (১০ আগস্ট) বিকেল ৩টার দিকে যশোর সেনানিবাসের ১৯ সদস্যের একটি দল মেজর তরিকুল ইসলামের নেতৃত্বে এসব মাইন উদ্ধারে অভিযান চালায়। এ সময় গাংনী থানা পুলিশ ও বিজিবির সদস্যরা তাদের সহযোগিতা করেন।
পুলিশ জানায়, গত শনিবার (৮ আগস্ট) সকালে বেতবাড়িয়া গ্রামের একটি জমিতে মাইনসদৃশ বস্তু দেখতে পান স্থানীয় কৃষক কাদা মালিথা। পরে মাটি খুঁড়ে পাঁচটি ল্যান্ডমাইনের খালি বাক্স পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা গাংনী থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা নিরাপত্তার আওতায় নেয়।
এরপর সেনাবাহিনীর মাইন নিষ্ক্রিয়কারী দলকে বিষয়টি জানানো হলে সোমবার তারা ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে একে একে ১৭টি অ্যান্টি-ট্যাংক ও ৭৩টি অ্যান্টি-পার্সন মাইন উদ্ধার করে। পরে উদ্ধার করা মাইনগুলো গ্রামের পাশের টকটি নদীর পাড়ে নিয়ে নিষ্ক্রিয় করা হয়।
স্থানীয় প্রবীণদের দাবি, ১৯৭১ সালে বেতবাড়িয়া গ্রামটি মুক্তিযোদ্ধাদের একটি ঘাঁটি ছিল। ওই সময় পাকিস্তানি বাহিনীর সঙ্গে গ্রামের মধুগাড়ি মাঠে একাধিকবার সম্মুখযুদ্ধ হয়। গ্রামটি ধ্বংসের উদ্দেশ্যে সে সময় এসব মাইন পুঁতে রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।
গাংনী থানার ওসি (তদন্ত) শিমুল কুমার জানান, মাইনসদৃশ বস্তু পাওয়ার পর থেকেই পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রাখা হয়। পরে সেনাবাহিনীর দল এসে মাইনগুলো উদ্ধার ও নিষ্ক্রিয় করে।
এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করতে পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছিল।
যে আই